শ্রীমঙ্গলে দুঃখীজনের মাঝে শীতের কম্বল বিতরণ
November 9, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। “দুঃখীজনের সাথে, অসহায় জীবনের পাশে” এই শ্লোগান নিয়ে স্থানীয় একটি সামাজিক ও সেবামূলক সংগঠন শ্রীমঙ্গল সোসাইটি’র উদ্যোগে ৮ নভেম্বর সোমবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার পৌর এলাকার সাইফুর রহমান মার্কেটে অবস্থিত শ্রীমঙ্গল সোসাইটি’র কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে সংগঠনের সভাপতি এডভোকেট অনিরুদ্ধ চক্রবর্ত্তীর সভাপতিত্বে উপস্থিত অর্ধ শতাধিক অসহায় হত দরিদ্রদের হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়।



মন্তব্য করুন