মাঠে কাজ করে তৃণমুলের একজন কৃষকও কৃষিবিদ – কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার

November 13, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে রবি শস্য মৌসুমে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর শুত্রুবার শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের কৃষক মিলনায়তনে শ্রীমঙ্গল কৃষি অফিস কর্তৃক আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, যুগ্ম সচিব ড. হুমায়ারা সুলতানা, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুর বারী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের শতাধিক কৃষকের মধ্যে শীত কালিন সবজি ভুট্টা, পেয়াজ, গম, শস্য, সূর্যমূখী, টমেটোসহ বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়।
এ সময় বক্তরা বলেন, লেখাপড়া করে কৃষি অফিসাররা যেমন কৃষিবিদ তেমনি মাঠে ময়দানে কাজ করে তৃণমুলের একজন কৃষকও কৃষিবিদ। এই তৃনমুলের কৃষকদের মাধ্যমেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com