শ্রীমঙ্গলে হোটেল মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
November 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ পর্যটন নগরী শ্রীমঙ্গলের সকল হোটেল, রেস্টহাউজ,বোর্ডিং,গেস্ট হাউজ মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর শনিবার শ্রীমঙ্গল ইন হোটেলের কনফারেন্স হলে উক্ত মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মোঃ শহিদুল হক মুন্সী,অফিসার ইন চার্জ শ্রীমঙ্গল শামীম অর রশীদ তালুকদার ও হোটেল মালিক সংগটনের ব্যবসায়ী সমিতি কামাল হোসেনসহ বিভিন্ন হোটেল মালিক গন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হোটেলে সিসি ক্যামেরা স্থাপন,নিজস্ব নিরাপত্তা,অনলাইনে বুকিং,হোটেল ম্যানেজমেন্ট, রেজিস্ট্রেশন,এন্ট্রি রেজিস্টার মেইন্টেইন সহ সার্বিক নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়।



মন্তব্য করুন