শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ১

December 11, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল ওরফে বাসেল ওরফে কয়লা (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ আভিযানিক দল।

১০ ডিসেম্বর শুক্রবার সাড়ে ১২ টার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস, এসআই মোহাম্মদ জাকির এর একটি দল শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন ৫ নং ওয়ার্ডের কোর্টরোড ঢাকাইয়া পট্টি এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত রাসেল শ্রীমঙ্গল পৌর এলাকা সোনার বাংলা রোডের বাসিন্দা আছই মিয়ার ছেলে।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়, অভিযানে আসামি এর শরীরে থাকা ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। মাদক কারবারি রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি, বিগত দিনে তাহার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আসামি ঐ রাসেল’কে আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে হাজির করলে মাননীয় আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com