শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬৯ জন প্রার্থী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ শ ৬৯ জন প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা পরেছে মোট ৫৬৯ জন প্রার্থীর। এর মধ্যে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৪৬ জন।
এছাড়া শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৮১ টি ওয়ার্ডের জন্য মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ শ ৯৩ জন। আর সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ শ ৩০ জন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১৯ ডিসেম্বর। আর প্রতিক বরাদ্দ হবে আগামী ২০ ডিসেম্বর।



মন্তব্য করুন