শ্রীমঙ্গলে শহীদ প্রবণ তাঁতীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত করার জন্য সংবাদ সম্মেলন

বিকুল চক্রবর্তী॥ প্রথম গ্রেজুয়েশন করা চা শ্রমিক সন্তান মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় শহীদ প্রবণ তাতীর পরিবারের সদস্যরা তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।
১৩ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পানসি রেস্টুরেন্টর কসফারেন্স হলে তার ছেলে ও নাতি-নাতনীরা ওই সময়ের বাগানের প্রবীণ শ্রমিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী জানান।
তারা বলেন, শহীদ প্রবণ তাঁতী মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। এ খবর জানার পর স্থানীয় রাজাকাররা তাঁকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দেয়। পাক বাহিনী তাকে ধরে এনে শ্রীমঙ্গল পাওয়ার গ্রিডের টরসার সেলে বন্দি করে রাখে।
মুক্তিযোদ্ধাদের তথ্য দেয়ার জন্য প্রতিদিনই নির্যাতন করে। তথ্য না দিলে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর শ্রীমঙ্গল সবুজবাগ বাঁশ বরন্ডি ( সবুজবাগ বধ্যভুমিতে) নিয়ে গুলি করে হত্যা করে। ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত হওয়ার পর ৭ ডিসেম্বর সেখান থেকে তাঁর অর্ধগলিত লাশ রাজঘাট চা বাগানে নিয়ে সৎকার করা হয়। পরবর্তীতে রাজঘাট চা বাগানে তাঁর স্মরণে একটি শহীদ মিনার নির্মান করা হয়। কিন্তু তাকে মুক্তিযোদ্ধার সম্মাননা দেয়া হয়নি আজো।
সংবাদ সম্মেলনে তার ছেলে তপন তাঁতী জানান, তারা বাগানের মানুষ কিভাবে আবেদন করতে হয় জানতেন না। এখন তারা আবেদন করেছেন। সরকার যেন সত্যতা যাচাই করে শহীদ প্রবণ তাঁতীর সম্মানটুকু দেন এটাই তার চাওয়া।
উল্লেখ্য শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের প্রবণ তাতী ছিলেন সেই সময়ের মাস্টার্স পাস। চা বাগান এলাকায় কোন বিদ্যালয় না থাকায় তিনি শ্রমিক সন্তানদের লেখা পড়া করাতেন।



মন্তব্য করুন