শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

December 18, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শুক্রবার ১৭ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখা পরিচালক জুনাইদ আহমদ জুনেদ এর সভাপতিত্বে ও শাখার অন্যতম সদস্য খালেদ বিন ওয়ালিদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ভূনবীর ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান আব্দুর রশীদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৭ নং ওয়ার্ডের মেম্বার নিয়াজ ইকবাল মাসুদ, সাতগাঁও বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আলমগীর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরিদুল ইসলাম নানু প্রমুখ।

বক্তাগণ খিদমাহ ব্লাড ব্যাংক এর সেবামূলক সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এবং খিদমাহর সাথে সংশ্লিষ্ট সকলকে মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে অনুপ্রাণিত করেন প্রয়োজনে যেকোনো প্রকার সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

উক্ত ক্যাম্পিংয়ে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় করেন খিদমাহ ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম মুনতাজ তালুকদার,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা লাবীব শাহেল , মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা  মনিরুল ইসলাম জহির ও শ্রীমঙ্গল উপজেলা শাখার নির্বাহী সদস্য মাহদিয়া জান্নাত জাহেরা।

খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-পরিচালক জালাল আহমদ সেলিম,অন্যতম সদস্য হাফেজ মাসুম আহমদ, মোহাম্মাদ  আজমল ও মোহাম্মদ তাহির আহমদ প্রমুখ।

উক্ত ক্যাম্পিংয়ে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড় শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং বিকাল ৪ ঘটিকায় সভাপতির ঘোষনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com