শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

December 18, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর হাতে ফলাফল কার্ড তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোন এর সহকারী উপপরিদর্শক নোয়াব আলীসহ স্কুলের সহকারী শিক্ষক ও অভিভাবকগণ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০২২ শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com