বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

December 19, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে মানবিক সাহায্যের হিসাবে একটি মাদ্রাসাকে জাতীয় পতাকা ও মাদ্রসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে।
শনিবার ১৮ ডিসেম্বর রাত ৮ টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দীঘির পাড় হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় এ জাতীয় পতাকা শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অন্যতম সদস্য ডা: এনামুর রশীদ দিপু, ডা: আব্দুল বাতেন, তোফায়েল আহমেদ ও মাদ্রাসার পরিচালক মিনহাজ আহমেদ প্রমুখ। তারা মাদ্রাসায় একটি পতাকা ও ৩৫ টি কম্বল প্রদান করেন। এর আগে হত বুধবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিছু উদ্যামি তরুনদের সংগঠন শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাষ্ট অসহায় তিন টি পরিবারের মাঝে দু’টি সেলাই মেশিন ও এক প্রতিবন্ধী শিশুকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছে। তারা আরো জানান, মানবিক কাজে তাদের এ কর্মকান্ড অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com