শ্রীমঙ্গলে একই সাথে তিন সন্তান প্রসব

December 20, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে তিন সন্তান প্রসব করেছেন এক নারী। নবজাতক তিনজনই ছেলে এবং তারা সকলেই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় মোট ১৪ টি নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে মোট ১৭টি সুস্থ বাচ্চা প্রসব হয়েছে বলে জানা যায়।
এছাড়াও গত নভেম্বর মাসের নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের দিক দিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে সপ্তম হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com