শ্রীমঙ্গলে রাস্তায় অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধ ও স্কুলে মিড ডে মিলে ফল সংযুক্তকরণে পুষ্টি কমিটির সভা

December 21, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে রাস্তায় অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধ ও স্কুলে মিড ডে মিলে ফল সংযুক্তকরণ ও করোনার নতুন ভাইরাস অমিক্রন থেকে রক্ষায় সচেতনতা সৃষ্টি বিষয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলে বেসরকারী উন্নয়ন সংস্থা সুচনা সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরীসহ অনান্য কর্মকর্তা ও সদস্যরা।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ মোকাবেলায় নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন মোকাবেলায় সচেতনতা বৃ্দ্িধতে গুরুত্ব দেয়া এবং বিদ্যালয়ে মিড ডে মিলের সাথে একটি ফল সংযুক্তের ব্যবস্থা করা। যা পুষ্টির ঘাটতি পুরণে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com