শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তার মটর সাইকেল চুরি

December 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ সংঘবদ্ধ একটি মটর সাইকেল চোর চক্র শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার মটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় আবহাওয়া অফিস (বিটিআরআই) এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান তার বাজাজ ডিসকভার ১১০সিসি মোটর সাইকেল নিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার কলেজ রোডের এক বাসায় যান। কাজ শেষে কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে দেখতে পান মোটর সাইকেলটি আর নেই।
মোঃ আনিসুর রহমান জানান, বাসার নিচে গাড়ী রাখার স্থানে মোটর সাইকেলটি লক করিয়া রাখিয়া বাসার ভিতরে যান। অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রী করেন। ডায়রী নং ১৪৬৬ তারিখ ২৬/১২/২১ ইংরেজী। মটর সাইকেলটি বাজাজ অটো লিমিটেডের লাল-কালো রং এর। চেসিস নম্বর MD 2A15AY8KWF-89086 BwÄb bs JBYWKF-93701.

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com