বীরউত্তম কর্ণেল তাহের হত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ জাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বীরউত্তম কর্ণেল তাহেরের ৪৬তম হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনাস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা জাসদের সভাপতি আ.স.ম সালেহ্ সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ জাসদ নেতা রফিকুল ইসলাম বকুল, আব্দুর রহিম, জেলা সহসভাপতি মৌলভীবাজার-কুলাউড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রুপম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ রাজা, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন খাঁন, জাসদ নেতা লিটন দাস, মৌলভীবাজার জেলা যুব জোটের আহবায়ক ফয়ছল আহমদ, যুগ্ম আহবায়ক ধ্রুব জ্যোতি দাস প্রমুখ।
সভায় বক্তারা দেশের চলমান কর্তৃত্বপরায়ণ শাসন, লুটপাট, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সকল গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানান।
সভার শুরুতে মরহুম তাহেরের আত্মায় মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।



মন্তব্য করুন