জেলা পরিষদ নির্বাচন : ৭ প্রার্থী কোন ভোট পাননি

December 31, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭জন প্রার্থী কোন ভোট পাননি। হলফ নামায় যে ভোটার তাদের প্রস্তাবকারী ছিলেন তারাও ভোট দেননি। যার ফলে তাদের ভোট সংখ্যা শূন্য। তারা হলেন ২নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে আব্দুল হান্নান, জুয়েল আহমদ, জায়েদ আনোয়ার চৌধুরী, ৫নং ওয়ার্ডে আব্দুল জব্বার, ৬নং ওয়ার্ডে ফরিদ উদ্দিন আহমেদ, মো: আব্দুল হাকিম তালুকদার,
সংরক্ষিত মহিলা সদস্য পদে ২নং ওয়ার্ডে (৪.৫.৬) জিশান আরা বেগম দক্ষিণ জাহাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে শূন্য, মোছা: আমেনা আক্তার বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে শূন্য, মোছা: খোদাজা বেগম বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে শূন্য ভোট পেয়েছেন।
৫ নং ওয়ার্ডে (১৩.১৪.১৫): শেলী রানী পাল কাকিয়াচড়া চা বাগান ও কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সেন্টারে শূন্য এবং মমতা আক্তার সুমি এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় সেন্টারে শূন্য ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com