চরিত্র ও নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন

December 9, 2025,

বশির আহমদ : কোনো মানুষের চরিত্র হঠাৎ দেখে “ভালো” বা “খারাপ” বলে মন্তব্য করা সঠিক নয়। কারণ অনেকেই স্বার্থের আগে ভালো মানুষের মতো আচরণ করে। সামনে সুযোগ থাকলে মন্দ স্বভাবের মানুষও নম্রতা, হাসিমুখ ও ভদ্রতার আড়ালে নিজের আসল রূপ লুকিয়ে রাখে। কিন্তু স্বার্থ পূর্ণ হয়ে গেলে সেই মুখোশ আরঢেকে রাখতে পারে না। তখনই প্রকাশ পায় তার প্রকৃত চরিত্র।

অতএব, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মূল্যায়ন করতে সময় নিতে হয়।

মানুষের আসল পরিচয় তার অন্তরে। যার অন্তর সৎ, সে ক্ষমতা পেলেও অন্যায় করবে না, মানুষকে ঠকাবে না, আর নিজের নীতি-আদর্শ স্বার্থের কারণে বদলাবে না। আজকাল অনেকেই মুখে ন্যায়, সত্য, ঐক্য, উন্নতি-এমন সুন্দর কথা বলে, কিন্তু স্বার্থে সামান্য বাধা পড়লেই কথার সঙ্গে কাজের মিল থাকে না।

আমাদের দেশের মানুষ এমন নেতৃত্ব ও চরিত্রই চায়, যারা স্বার্থের নয়, সত্যের দিকে মনোযোগ দেয়; যারা বক্তব্য নয়, বাস্তব আচরণে মানুষকে প্রমাণ করে।

বিভিন্ন ধর্ম ও মতের মানুষ আমরা একই দেশে বাস করি। তাই পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। ঐক্য শুধু মুখে বললেই হয় না; ঐক্য টিকে তখনই, যখন চরিত্র সৎ, উদ্দেশ্য পরিষ্কার, আর কথা-কার্যের মিল থাকে।

সুতরাং দেশ ও জাতির স্বার্থে, সঠিক নেতৃত্ব ও চরিত্রকে সমর্থন দিয়ে, সেকরিফাইস করার মনোভাব নিয়ে এগিয়ে আসি। ইনশাআল্লাহ, আমরা সফল হব।

লেখক : বশির আহমদ, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com