ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ৭ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বৈধ ঘোষিত মোট প্রার্থী ৭ জন। তাদের প্রত্যেকের হলকনামায় প্রদত্ত তথ্যানুযায়ী কার কতটুকু শিক্ষাযোগ্যতা তা তোলে ধরা হল।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :

মো: মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর শিক্ষাগত যোগ্যতা বি.কম, মো: মহসিন মিয়া (স্বতন্ত্র) এর শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি, শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস) এর শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদিস, মোহাম্মদ আব্দুর রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এর শিক্ষাগত যোগ্যতা এলএলএম, মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি) এর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত, মো: আবুল হাসান (বাসদ) এর শিক্ষাগত যোগ্যতা এলএলবি, প্রীতম দাশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শিক্ষাগত যোগ্যতা এইচ এসসি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ এ আসনে যাচাই বাচাই কালে ত্রুটি থাকায় ৯ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বৈধ করা হয় ৭ জন। বাতিল হন মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র ও বিএনপির অপর প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com