মৌলভীবাজার ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

January 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর স্ব-দেশ প্রত্যাবর্তন দিবসে ১১ বধুবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিন বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, ক্ষুদা ও দরিদ্রমুক্ত সুখী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। মধ্যে ২১টি বছর তা থমকে গেলেও, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com