বড়লেখায় দুই বোনকে ধর্ষ/ণের চেষ্টা, দ্রুত গ্রে/ফ/তার দাবিতে বি/ক্ষোভ ও মান/ববন্ধন

April 28, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তার বড়বোনকে ধর্ষণের চেষ্টাকালে আটক লম্পট মিথুন দাসকে ছাড়িয়ে নেয় তার বাবা, চাচা, ভাই ও অন্যান্য স্বজনরা। এসময় দুই বোনের বসত বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায় তারা। মারধর করা হয় তাদের বাবা ও মাকে। এঘটনায় লম্পট  মিথুন দাস, তার বাবা মাখন চন্দ্র দাস, ভাই টিপু চন্দ দাস, চাচা অরুণ চন্দ্র দাস ও চাচাতো ভাই অরুপ দাসকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ অরুণ দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ। পর দিন জামিনে বেরিয়ে ভুক্তভোগিদের নানাভাবে তারা হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

কিন্তু ঘটনার ৭ দিনেও মুল আসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসির মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে বড়ময়দান গ্রামের সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ-সমাবেশ, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালান করেছেন।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে অজিত দাস ও সুভাষ দাস রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন  সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য সালহ আহমদ ও সঞ্জীব দাস, সাবেক ইউপি সদস্য সুজিত দাস, স্কুল শিক্ষক অখিল দাস, ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ, কানুনগো বাজার বণিক সমিতি সভাপতি শাহাব উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা হোসেন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com