বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন সম্পর্কীত প্রশিক্ষণ

আব্দুর রব : এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতামুলক প্রশিক্ষণ মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন নারী উদ্যোক্তা অংশ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের নিজেদের সচ্ছলতা ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশবান্ধব অর্থায়ন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. ইমদাদুল করিম চৌধুরী। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহিত করতে এ ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন বিষয়ে সফলতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। নারী উদ্যোক্তাদের আর্থিক অর্ন্তভুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
ব্যাংকের অপারেশন ম্যানেজার সালাহ উদ্দিন সিকদার গ্রিন ফাইন্যান্সের বিভিন্ন দিক, ঋণ সুবিধা ও ব্যাংকিং সহায়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সনদ বিতরণের সভায় ট্রেনিংয়ে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন ময়জুন বেগম, ফাহমিদা আক্তার, নাজমা বেগম প্রমুখ।



মন্তব্য করুন