যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা কমিটি গঠন

January 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ “দৈনিক যুগান্তর” স্বজন সমাবেশ এর ৪৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ১৩ জানুয়ারী সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভার মাধ্যমে সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার হোয়াইট পার্স কলেজের প্রভাষক হুমায়ুন কবীরকে সভাপতি ও আহমদউর রহমান ইমরানকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রভাষক জসিম উদ্দিন ও মোক্তাদির হোসেন, সহ-সাধারন সম্পাদক প্রভাষক মো: সুমন আহমদ ও সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সুমন, দপ্তর সম্পাদক ফখরুদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী সামসুল আরেফিন, সাহিত্য সম্পাদক মো: বদরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সৈয়দ মো: হাসান, সমাজকল্যান সম্পাদক আহমদ সাদী, সহ-সমাজকল্যান সম্পাদক তানভীর আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক নাঈম, পাঠ চক্র সম্পাদক তাহমিদ আহমেদসহ আরোও ৮জনকে কার্যকরী পরিষদের সদস্য করে ৪৫ জনের একটি কমিটি গঠন করা হয়।
পরে আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি প্রভাষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম উমেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু তাহের, মানবজমিন স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ ও দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি আবু হানিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com