মৌলভীবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রে/প্তার ২

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করেছে। মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ১ জুন সকাল সাড়ে ৬ টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে জনশক্ত কর্মসংস্থান অফিস পযর্ন্ত যায়। মিছিলে শেখ হাসিনার আগমন ও জয় বাংলা স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ ধাওয়া করে ব্যানার সহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল করে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ব্যানার সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো: ফেরদৌসুর রহমান বাপ্পী, পিতা-মো: আবুল হোসেন ও মো: আরমান হোসেন, পিতা-সেবুল মিয়া। তাদের বাড়ি সদর উপজেলা বর্ষিজোড়া এলাকায়। এদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।



মন্তব্য করুন