অতিরিক্ত জেলা ও দায়রা জজের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

আবদুর রব॥ মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম ৪ জানুয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় জেলা আইনজীবী সমিতি কোর্ট মসজিদ ও আইনজীবি বারে পৃথক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেন।
এছাড়া বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি ও জেলার সাংবাদিক নেতৃবৃন্দও অসুস্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করেন।
আদালত সুত্রে জানা গেছে, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম প্রতি কার্যদিবসের ন্যায় ৪ জানুয়ারী সকালে আদালতে এসে খাস কামরায় বিচারকার্যের প্রস্তুতি নিচ্ছিলেন। এজলাসে যাওয়ার আগেই খাস কামরায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের অসুস্থতার খবরে আদালত পাড়ার আইনজীবিরা দুশ্চিন্তায় পড়েন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আইনজীবি বারে ও মসজিদে তারা পৃথক পৃথক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেন।
আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার মাহমুদ, মামুুনুর রশীদ, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী, পিপি এএসএম আজাদুর রহমান, অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম রুহেল, মিজানুর রহমান প্রমূখ।
এদিকে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবিরাও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে ১৫ জানুয়ারী রোববার বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী, অ্যাডভোকেট হারুনুর রশীদ, অ্যাডভোকেট আফজল হোসেন প্রমূখ।
এছাড়া জেলার সাংবাদিক নেতৃবৃন্দও অসুস্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন।



মন্তব্য করুন