টি-ভিলা লাক্সারি রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু
January 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ পর্যটন জেলা মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে টি-ভিলা লাক্সারি রিসোর্ট।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগগঞ্জে নান্দনিক এ রিসোর্টটি স্থাপন করেছে জেলা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান বিলাস ডিপার্ট মেন্টাল ষ্টোর।
চা-বাগান সংলগ্ন টি-ভিলায় রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ৪টি রুম। এতে রয়েছে সুইমিং পুল, ওয়াইফাই, বার-বি-কিউ, অত্যাধুনিক কিচেন, পার্টি স্পেস ইত্যাদি সুবিধা।
১৪ জানুয়ারী শনিবার রাতে ঝমকালো আয়োজনে টি-ভিলাটি উদ্বোধন করা হয়। কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, কেন্দ্রীয় আওয়ামীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন রিসোর্টের কর্ণধার ও পরিচালক সুমন আহমদ, সুহাদ আহমদ ।



মন্তব্য করুন