এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের শীতবস্ত্র বিতরণ

January 21, 2017,

কুলাউড়া অফিস॥ জেলা-৪ এর অন্তর্ভূক্ত এপেক্স বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে ২০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় জামিয়া মোহাম্মাদিয়া দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। উলে-খ্য ঐদিন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের প্রথম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়। ৮৯৩তম ডিনার সভায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, স্পেন প্রবাসী বিশিষ্ট সংগঠক তুতিউর রহমান, ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সংগঠক মোঃ আব্দুল মুকিত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম. ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্স এপেঃ স্বপন কুমার দাস, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, সার্ভিস ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, ট্রেজারার এপেঃ সুরমান আহমদ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ সোহেল আহমদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ মোঃ আব্দুল বাছিত, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোরমেম্বারবৃন্দ এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ মোঃ আবু মুসা খান, এপেঃ মোঃ আব্দুল জলিল, এপেঃ আব্দুল মুহিত, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ মুশফিকুর রহমান প্রমুখ। ছামি ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত ৮৯৩তম ডিনার সভায় সভা আহবানের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্স এর আদর্শ পাঠ, ইনভোকেশন, আত্ম পরিচয়, শুভেচ্ছা-অপারগতা, পত্র যোগাযোগ, আর্থিক কার্যক্রম উপস্থাপনের পর সেবা কর্মসূচী সম্পন্ন করা হয়। এছাড়াও কার্যক্রম পর্বে এজেন্ডায় উলে¬খিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহন করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা। পরবর্তীতে কুইজ, র‌্যাফেল ড্র, জরিমানা পর্ব শেষে ধন্যবান জ্ঞাপন করা হয় এবং পরিশেষে ২০১৭ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ সভার সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com