মৌলভীবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা

January 24, 2017,

ওমর ফারুক নাঈম॥ বিয়ানিবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আয়োজনে ট্রাষ্টি করিম মিয়া অর্থায়নে মৌলভীবাজারে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়ছে।
২৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মৌলভীবাজার আল ইত্তেহাদ আন্তর্জাতিক মাদ্রাসা ক্যাম্পাসে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আল ইত্তেহাদ মাদ্রাসার প্রভাষক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় ট্রাষ্টি জনাব করিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো:তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এ রহিম (সিআইপি), সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, মুফতি ওয়ালিদ আল হামিদি, ডাঃ ফজলুর কাদের। এছাড়া উপস্থিত ছিলেন হাফিজ মুর্শেদ আলম, শেখ রায়হান আহমদ, মোঃ জহিরুল ইসলাম, দেলওয়ার হোসেন বকুল, সাইফুল ইসলাম, রায়হান আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com