মৌলভীবাজারে ডিজিটাল মেলা সমাপ্ত

January 25, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ সমাপ্ত হয়েছে।
২৫ জানুয়ারী বধুবার সন্ধায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরোজ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠদের জীবনী অডিও সহ সফটওয়্যার উদ্ভাবন করে সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ওয়েব সলিউশন এমবি। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com