মৌলভীবাজারে বিজয় মেলার নামে লটারি প্রতারনা

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে মাস ব্যাপি বিজয় মেলার নামে চলছে রমরমা লটারি বাণিজ্য। বিজয়ের মাস পেরিয়ে ২৫ দিন হয়ে গেলেও এখনও বন্ধ হয়নি মেলা। বরং মেলায় চলছে পঙ্গু বিরঙ্গনা ও অসহায় মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে লটারির বাণিজ্য। যার ফলে প্রতারিত হচ্ছে জেলার সাধারন মানুষ।
মেলা শেষে র্যাফেল ড্র এর নামে লটারীর মাধ্যমে সাধারন মানুষের লুটে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। বাড়তি দর্শক আকর্ষনের জন্য মেলায় রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। সরাসরি এমসিএস এর মাধ্যমে সম্প্রচার করা হবে, কেউ প্রতারিত হবেননা, আপনার ভাগ্যকে যাচাই করে নিন। এ সুযোগ আর আসবেনাসহ মেলায় বখাটেদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে নানামুখী প্রলোভন। মেলার প্রবেশ টিকেটকে পাঁচ কালার করে ভিন্ন পাঁচ কলার টিকেট করে সারা জেলার সর্বত্র লটারী হিসাবে চালিয়ে দিচ্ছে মেলা আয়োজকরা। এছাড়া মেলার নিরাপত্তাহীনতার কারনে গত ৯ জানুয়ারী রাত্র ৮টায় মুমিন কফি হাউসের ব্যবসায়ী মুমিন মিয়াকে একদল সন্ত্রাসী গুরুত্বর আহত করে।
স্থানীয় সূত্রে জানাযায়, ১০ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মাস ব্যাপি মেলার আয়োজন করে। কিন্তু নানা কারনে প্রথম অবস্থায় মেলার আয়োজকরা হতাশায় ছিলেন। পরবর্তীতে মেলা জমে উঠলে গত কয়েক দিন যাবৎ মেলার প্রবেশ টিকেটকে পাঁচ কালার করে সারা জেলায় ১০টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। সাধারন নাগরিকরা মনে করছেন মেলার ক্ষতি পুষিয়ে নিতে লটারির মাধ্যমে মানুষদের প্রতারিত করে লুটে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
প্রতারনার বিষয়টি স্বীকার করে বিজয় মেলা কমিটির পরিচালক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেখ আনসার আলী বলেন, আমরা মেলায় একটু ক্ষতি গ্রস্থ হয়ে গেছি তাই লটারী দিয়েছি।



মন্তব্য করুন