যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হোসাইন আহমদ॥ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে মৌলভীবাজারে ২৮ জানুয়ারী শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।
শহরের কাশিনাথ রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডের জুলিয়া শপিং সেন্টারের সম্মুখে শেষ হয়। মিছিল পরবর্তী ছাত্রদল নেতা সেহেলুজ্জামান খান এর পরিচালনায় ও জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক শেখ শামীম জাফর, জেলা যুবদল নেতা আব্দুস সালাম জিতু, রুহেল বখস, রুমেল খান, তুহিন আহমদ, জিয়া মঞ্চের আহ্বায়ক মুনায়েম কবির, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এম এ নিশাত, সৈয়দ নেপুর আলী, সদর ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, যুগ্ন আহ্বায়ক জাকির আহমদ শাফিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল মিয়া, যুগ্ন-আহ্বায়ক রাজু, শাহ আলম, দেলোয়ার প্রমুখ।
বক্তারা তারেক রহমানের উপর আনিত সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।



মন্তব্য করুন