শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার সম্মেলন সম্পন্ন

January 29, 2017,

হোসাইন আহমদ॥ “সুুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে চাই“ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার তৃতীয় দ্বীবার্ষিক সম্মেলন ২৮ জানুয়ারী শনিবার রাতে শহরের ওয়েস্টার্ণ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উপস্থিত সকলের সম্মতিক্রমে ডা:এ কে জিল্লুল হককে সভাপতি ও শরীরচর্চার প্রশিক্ষক ও গবেষক মোঃ ফিরোজ জামানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের ও আইনজীবি ও সমাজ সেবক আব্দুল মতিন চৌধুরীকে কমিটির নতুন উপদেষ্টা হিসেবে নেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি,এড অমুল্য কুমার ঘোষ, সহ-সাধারন সম্পাদক: মোঃ রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক: সৈয়দ তোফাজ্জল হোসেন, কোষাধ্যকখ: কাজী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক : মোঃ ফজলুর রহমান সোহাগ ও সদস্য হলেন সাহিদ আহমেদ কল্লোল দাস। প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com