সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 19, 2017,

স্টাফ রিপোর্টার বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স হতে এওয়ার্ডপ্রাপ্ত দেশের অন্যতম সুনামধন্য ট্র্যাভেল্স এজেন্সী সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

১৮ জুন  রবিবার সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস মৌলভীবাজার শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর সত্ত্বাধিকারী বিশিষ্ট বাণিজ্য উদ্যোক্তা মোতাহার হোসেন বাবুল। দুইবারের (২০০৬-০৭-০৮) জেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম ও এজেন্সীর হজ্জ কো-অর্ডিনেটর আলহাজ্ব মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের সুযোগ্য এডিশন্যাল পুলিশ সুপার (ডিএসবি) রৌশনুজ্জামান সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, কাশিনাথ-আলাউদ্দীন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য মৌলভীবাজার পৌরসভার সফল ওয়ার্ড কমিশনার ফয়ছল আহমদ ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মকবুল হোসাইন খান।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রাভেল্স এজেন্সীর সত্বাধিকারী ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর জেনারেল ম্যানেজার জুলহাস উদ্দীন পলাশ, সিনিওর অফিসার আখলাকুল আম্বিয়া, আশরাফুল আলম অভি, মৌলভীবাজার ব্রাঞ্চ ইনচার্জ মৌলা মিয়া, রিজার্ভেশন অফিসার সুভাস দাস, অফিসার জুনেদ আহমদ, ম্যানপাওয়ার অফিসার এবাদুর রহমান বাবু প্রমুখ। বক্তাগণ আন্তর্জাতিকভাবে সুমান অর্জনকারী সোনা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর ভূয়সী প্রশংসা করে বৈদেশিক রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীরাসহ মানুষ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য ট্রাভেল্স এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান। পরিশেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড় ধসে প্রাণহানী, উপস্থিত সকলের জীবনমান উন্নয়ন ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মকবুল হোসাইন খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com