সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার॥ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
শনিবার ১৭ জুন ঈদগাহ কমিটির এক সভা মৌলভীবাজার পৌরসভা হল রুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয় চাঁদ দেখার উপর ঈদুল ফেতরের পৃথক তিনটি জামাত আদায় করা হবে। প্রথম জামাত সকাল ৬.৩০ মিনিটে, ২য় জামাত ৭.৩০ মিনিট ও ৩য় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের প্রেস ইমাম মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, সানী ইমামের দায়িত্ব পালন করবেন দরগাহ জামে মসজিদের সানী ইমাম হাফিজ মাওলানা বজলুর রহমান।
সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের প্রেস ইমাম মোহাম্মদ মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করবেন সরকারি স্টাফ কোয়টার জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুল হক।
সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আওয়াল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) দরগাহ শরীফের মোতায়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ সাহাব উদ্দিন, বকসী ইকবাল আহমদ, এস এম উমেদ আলী, বায়েছ আহমদ, নাহিদ আহমদ, আসাদ হোসেন মককু, প্রকৌশলী আবুল হোসেন খান, আখতারুজামান, সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।



মন্তব্য করুন