ইউ ফর বাংলাদেশের ইফতার ও অনুদান প্রদান

June 20, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন “উই ফর বাংলাদেশ” এর উদ্যোগে ১৯ জুন  সোমবার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে এলাকার দরিদ্র রোগীদরে মধ্যে অনুদান প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো: শাহ ফাহিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিকী, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, মোঃ  হাসান আহমদ জাবেদ ও কাউন্সিলর মোঃ আসাদ হোসেন মক্কু।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হক, শফিকুল ইসলাম শফিক, রায়হান আহমদ, মোজাহিদ উদ্দিন, ইমন আহমদ সহ সংগঠনটির সদস্যবৃন্দ এবং জেলার অনান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com