মৌলভী চা বাগান ও প্রেমনগর চা বাগানে শ্রমিকদের মাঝে খাদ্য ও নগদ অনুদান বিতরণ

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ে উদ্যোগে মৌলভী চা বাগান ও প্রেমনগর চা বাগানের চা শ্রমিকদের মাঝে খাদ্য ও পন্য সামগ্রী বিতরণ এবং নগদ অনুদান প্রদান করা হয়েছে।
২০ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের মৌলভী চা বাগানের মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন শ্রমিকদের মাঝে খাদ্য ও নগদ অনুদান তোলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ৫৪৪ জন চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর ভূমি অফিসার এএইচএম আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আদিল মোত্তাকীন, ১২নং গিয়াসনগর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, মৌলভী চা বাগানের ব্যবস্থাপক নজরুল ইসলাম মামুন, জেলা সমাজসেবা সহ-পরিচালক জুবায়ের আলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গিয়াসনগর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য সামছুল ইসলাম, ইউপির ১২নং ওয়ার্ড সদস্য শ্রীঘরপদ দে প্রমুখ।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৯ কেজি মুসুরি ডাল, ১৫ কেজি আলু, ২ লিটার সোয়াবিন তৈল, ১টি লুঙ্গি, ১টি শাড়ি সহ ১৫ জনকে নগদ ৫০০০ টাকা বিতরণ করা হয়।



মন্তব্য করুন