পুষ্পিতার হার্টে ছিদ্র : চিকিৎসার জন্য পিতার আকুল আবেদন

July 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ পুষ্পিতার বয়স প্রায় ৩ মাস। জন্মের পর থেকে পুষ্পিতার স্বাশ প্রস্বাস ফেলতে অসুবিধে হতো। সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করালে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মুজিবুল হক জানান শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। প্রাথমিক ভাবে ঔষধ দিয়েছেন তবে পরবর্তীতে তা অপারেশন করাতে হবে। বর্তমানে প্রতি মাসে পুষ্পিতার ৫-৬ হাজার টাকার ঔষধ লাগে। পুষ্পিতার পিতা প্রদীপ নাগএকজন পত্রিকা বিক্রেতা (হকার)। কোন রকম পত্রিকা বিক্রির আয় থেকে সংসার চালান। কোন পক্ষেই তার এ ব্যয় বহন করা সম্ভব নয়। তবে চিকিৎসা ছাড়া নিজ চোখের সামনে আদরের বাচ্চাট মারা যাবে, এটা কোন ভাবেই মেনে নিতে পাছেননা।  তিনি সমাজের হৃদয়বান ব্যক্তির কাছে সহযোগিতা চেয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

প্রদীপ নাগ, গ্রাম-মুসলিম কোয়ার্টার (৪নং ওয়ার্ড), মৌলভীবাজার পৌরসভা।

সঞ্চয়ী হিসাব নং-৩৪০২০৭২১, সোনালী ব্যাংক, চাঁদনীঘাট, মৌলভীবাজার।

বিকাশ নম্বর ঃ- ০১৭ ১৯৪৪৮৬২৯ (ব্যাক্তিগত)

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com