শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সং/ঘ/র্ষে ৩ জন নি/হ/ত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লসনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সম্মুখে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সং/ঘর্ষে চালক সহ সিএনজিতে থাকা তিন জন নি/হত হয়েছেন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাস আলম এসিয়া সাথে সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুম/ড়ে মুচ/ড়ে যায়। খবর পেয়ে সাতগাও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দু/র্ঘট/না কবলিত সিএনজির ভিতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ/ত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মাইজদী চা বাগানের ইউপি সদস্য অমৃত সিং ছত্রির ছেলে জয় সিং ছত্রি, একই চা বাগানের সুশীল নায়কের ছেলে পাপ্পু নায়েক ও সিএনজি অটোরিক্সা চালক। তবে অটোরিক্সা চালকের জানা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ আহমদ জানান, রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে তিন জনকে নিয়ে আসেন পুলিশ। তিন জনই হাসপাতালে আনার আগে মারা গেছেন। তাদের মধ্যে সবারই মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা আছে। মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে পৌছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাস আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।



মন্তব্য করুন