মৌলভীবাজারে প্রবাসীদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

August 20, 2017,

ইমাদ উদ দীন॥ গ্রেটার সিলেট ডেভোলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী মশাহিদুর রহমান ও হারুনার রশিদ এর আর্থিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল,লালাপুর,মাতাবপুর,হরিপুর গ্রামের প্রায় দুইশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২০ আগষ্ট রবিবার বিকেলে উলুয়াইল আলিম মাদ্রসা প্রাঙ্গনে ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।


বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ,উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ.সারওয়ার আহমদ,ডা: এ.কে জিল্লুল হক, সৈয়দ নওশের আলী খোকন,আশিকুর রহমান আশিক অনান্যদের মধ্যে উপস্থি ছিলেন ডা: সায়েমা মোজাহিদ,মো: সিরাজুল ইসলাম, আলিম উদ্দিন হালিম প্রমুখ। বান্যর্তদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো তৈল,পিয়াজ,চিড়া,মুড়ি,ডাল,স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com