হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত

আব্দুর রব : দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশনের প্রকাশ্য ইজারা নিলাম ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে অনুষ্ঠিত হয়। নিবন্ধিত বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতি উক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করেন।
জলমহালটির কাঙ্খিত সরকারি দর না ওঠায় ২৮ ঘন্টার জন্য নিলাম কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রকাশ্য নিলামে দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ
উল্লেখ্য, উক্ত জলমহালটি গত বছর খাস কালেকশন ইজারা (প্রকাশ্য নিলাম) গিয়েছিল ভ্যাট, আইটিসহ প্রায় ২ কোটি টাকায়।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, নির্ধারিত উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম প্রক্রিয়ায় আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন