কমলগঞ্জে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি সভা

September 30, 2017,

কমণগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ  পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য জুমের আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন-এর সঞ্চালনায় হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জানুয়ারী ২০১৮ সালে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে। এজন্য এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করার লক্ষ্যে এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে শনিবার প্রথম প্রস্তুতিমূলক সভা হয়। এ সভায় হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক পরিমল সিংহকে সভাপতি করে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নূরুল ইসলামকে সদস্য সচিব ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়। এ ছাড়াও ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।
হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও শতবর্ষ উদযাপন কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক স্বপন বলেন, আগামী জানুয়ারী ২০১৮ সালের সুবিধাজনক এক দিনে অনুষ্ঠান হবে। আগামী শনিবার ( ৮ অক্টোবর) পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com