ডিজিটাল উদ্ভাবনী মেলায় মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর সাফল্য

February 10, 2018,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার জেলা প্রশাসন ও এটুআই প্রোগ্রাম-প্রধানমন্ত্রীর কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট।

৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা।

মেলায় তরুন উদ্ভাবনী প্রতিযোগীতায় অংশ গ্রহন করে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী।

জলপথ দুর্ঘটনা প্রতিরোধের জন্য সেন্সর ডিভাইস ব্যবহার নিয়ে একটি প্রজেক্ট ও স্বয়ংক্রিয় রেল গেট কন্ট্রোল তৈরী করে আরেকটি প্রজেক্ট উপস্থাপনা করে শিক্ষার্থীরা।

১ম প্রজেক্টি উপস্থাপনা করে জাহিদ হাসান (৬ষ্ঠ পর্ব),আব্দুল কাদের জিলানী (৬ষ্ঠ পর্ব),সাইদা আফরুজ (৬ষ্ঠ পর্ব) যৌতভাবে২য় স্থান অর্জন করে।

২য় প্রজেক্টি এনামুল হাসান (৬ষ্ঠ পর্ব),সালিম আলী (৪র্থ) হাকিম রাহমান তাওহীদ (৪র্থ) যৌতভাবে ৩য় স্থান অর্জন করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এবং জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

শিক্ষার্থীরা জানান, এই ধরণের উদ্ভাবনী কিছু তৈরী করে পুরস্কৃত হওয়ায় তারা আনন্দিত।

মেলায় অংশগ্রণের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এই ৬ মেধাবী শিক্ষার্থী মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা সনদপত্র এবং পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com