ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াসহ সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহর ও বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
১১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে শহরের কুসুমভাগ এলাকায় এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নুরুল আলম নোমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি এম মোক্তাদির রাজু, সিরাজুল ইসলাম পিরুন, সুয়েব আহমদ, হাফেজ আহমদ মাহফুজ, সাহান পারভেজ শিপন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান আহমদ, সামাদ আহমদ, আমির মোহাম্মাদ,রুনেল আহমদ, এমদাদ আহমদ, মাজহারুল ইসলাম মহসিন, রনি আহমদ, নাসিম হোসেন বাপ্পি, মাহবুবুর রহমান শিপন, রাফু আহমেদ, শফিউল আলম জুসেফ, সজিব আহমদ, হুসেন আহমদ, জাকির আহমদ, মাজেদুল আলম সাহান, রুম্মান আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন