মনু নদীতে অবৈধ বলগেট মেশিন জব্দ

February 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ অবৈধ বলগেট মেশিন দিয়ে মনু নদীতে বালু উত্তোলনের ফলে মারাত্মক হুমকির মধ্যে পড়েছে মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের গ্রামগুলো। বর্ষায় নদীর পার ভেঙ্গে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়।
এই অবস্থায় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং সহকারি কমিশনার ভুমির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
১৪ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবৈধ মেশিনে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযানে ১ টি বলগেট মেশিন জব্দ, ৫টি মেশিন বিনষ্ট করণ ও বিপুল পরিমানে পাইপ ও স্থাপনা বিনষ্ট ও ভেঙে ফেলা হয়েছে। সাথে ছিলেন নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com