মৌলভীবাজারে পৃথক পৃথক ভাবে দুই গ্রুপ বিএনপি’র বিক্ষোভ
February 27, 2018,

হোসাইন আহমদ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি’র দাবিতে ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পৃথক পৃথকভাবে দুই গ্রুপ মৌলভীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে সেন্ট্রাল রোডস্থ এমবি ক্লথ ষ্টোর এর সামন থেকে শুরু হয়ে শহরের কুসুমবাগ পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, মুহিতুর রহমান হেলাল, আব্দুর রকিব সাবু, শামিম আহমদ, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও মোঃ জাফর আহমদ প্রমুখ।
এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে অপর একটি মিছিলে উপস্থিত ছিলেন, নুরুল আলম নোমান, সঞ্জয় ভট্টাচার্য্য, ছামি আহমদ ও আমির মোহাম্মদ প্রমুখ।



মন্তব্য করুন