খালেদা জিয়ার কারাগার থেকে মুক্তি’ ও দেশবাসীর শান্তিকামনায় জেলা বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র অন্যায় দন্ড বাতিল,কারাগার থেকে মুক্তি ও চলমান কঠিন সময়ে দেশবাসীর শান্তি কামনায় মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ শুক্রবার বাদজুম্মা শহরের চৌমুহনা এলাকার দেওয়ানী জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত,সহ-সভাপতি আশিক মোশারফ,১ম যুগ্ম সম্পাদক এড.আনোয়ার আক্তার শিউলী,সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,সদর থানা বিএনপির সভাপতি মো.হেলু মিয়া, সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান,পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা যুবদল নেতা মিজানুর রহমান নিজাম,ইসহাক আহমদ মামনুন চৌধুরী, সফি আহমদ, তোফায়েল আহমেদ,জেলা জাসাসের সভাপতি মারুফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম,ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান, ইমদাদুল হক রিপন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল.জাসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা মিলাদমাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন।



মন্তব্য করুন