শিক্ষিত তরুণরা ব্যবসা-বাণিজ্যে উদ্যোগী হলে দেশের বেকারত্ব কমবে : পরিবেশমন্ত্রী

October 10, 2020,

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, শিক্ষিত তরুণদের প্রবাস গমন ও চাকুরীর পিছনে দৌড়ঝাপের প্রবণতা কমাতে হবে। তরুণরা ব্যবসা-বাণিজ্যে উদ্যোগী হলে দেশের বেকারত্ব দূর হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
মন্ত্রী আরো বলেন, সময় এখন উদ্যোক্তাদের। তাই তরুণদের লক্ষ স্থির করে এগিয়ে আসতে হবে। তরুণ উদ্যোক্তাদের সরকার সবধরণের সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর।
তিনি ১০ অক্টোবর শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়ায় মেসার্স আলহাজ্ব জমির উদ্দিন অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, তপন কুমার দাস, ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী তরুণ উদ্যোক্তা মাহফুজুর রহমান, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, উপজেলা যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমদ আদনান, প্রবাসী যুবলীগ নেতা সাব্বির আহমদ, ইউপি মেম্বার জয়নাল আবেদীন শুনু, যুবলীগ নেতা সোহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com