বাউরবাগ এলাকা থেকে ভারতীয় পাতার বিড়ি জব্দ র্যাব-৯
October 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে একটি আভিযানিক অভিযান চালায়। ১৫ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর থানার মনুরমুখ বাউরবাগ এলাকা থেকে ৩ লাখ শলাকা ভারতীয় তৈরী পাতার বিড়ি জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে র্যাব জব্দ কৃত আলামতসহ সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন