শ্রীমঙ্গলে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫১ জনকে জরিমানা

November 24, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রমনের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত অসচেতন মানুষদের কে মাস্ক না পরার অপরাধে ৫১ জনকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৮ জনকে ২ হাজার টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন ৩৩ জনকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আলমগীর প্রমুখ।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com