নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের মিটআপ অনুষ্ঠিত

November 28, 2020,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ একটি পার্কে “নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের” শ্রীমঙ্গলের সদস্যদের নিয়ে এক মিলন মেলা (মিটআপ) অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৭ নভেম্বর বিকালে তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা সদস্যদের অংশগ্রহণে এই মিটআপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী মোঃ বেলাল আহমেদ চৌধুরী, মনির বাশার, তরুন উদ্যোক্তা নাজমুল হোসেন বাপ্পী।
সাংবাদিক ও উদ্যোক্তা সাইফুল ইসলাম,সাংবাদিক ও উদ্যোক্তা এম এ রকিব,আমার বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা অ্যাম্বাসেডর মোঃ তারিক আহমেদ,আমার বলার মত একটি গল্প ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা অ্যাম্বাসেডর নাজমা আক্তার মিলা।
মিলনমেলায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের জীবনের গল্পগুলি সবার সাথে শেয়ার করেন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। অতিথিবৃন্দরা বক্তব্যে, তরুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন এবং সবার সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com