হিন্দুদের মন্দির, বাড়িঘর, দোকানপাঠ খুলনায় ভাংচুরের প্রতিবাদে মানবন্ধন

August 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ খুলনায় রূপসা উপজেলার প্রতিমা, মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুরের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট, টিএসএস, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার ১৩ আগস্ট বেলা সাড়ে ১১ টায় উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদ ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মহাজোট কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অর্জুন শর্ম্মা নিধু, তরুণ সনাতনী সংঘ-টিএসএস এর আহ্বায়ক রিপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক রাম সিং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রমে নিরাপত্তা প্রদান ও ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানান এবং আসন্ন দুর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটি প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরের প্রতিমা এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com