কমলগঞ্জে এক যুবককে কুপিয়ে আহত

September 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে এক যুবককে দিনদুপুরে কুপিয়ে মারাত্বক আহত করা হয়। আহত যুবক কালেঙ্গা গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র রহিম মিয়া (২৬)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রহিম মিয়া কালেঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলাল মিয়ার বাড়ীর সামনের রাস্তায় মিজান মিয়া গংরা গতিরোধ করে এলোপাতাড়ি শরীরে কিল ঘুষি ও লাথি মারিয়া মাটিতে ফেলে দিয়ে প্রাণে হত্যার উদ্যেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপ মারলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এ ঘটনায় রহিম মিয়া বাদি হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমল আদালতে ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মিজান মিয়া (২৫) স্বপন মিয়া (২২) উভয় পিতা উস্তার মিয়া, জাবেদ মিয়া (২৭) পিতাঃ কাদির মিয়া,উস্তার আলী(৫৫) পিতাঃ মৃতঃ জামান উল্লাহ সর্ব সাং কালেঙ্গা,ডাকঃ চৈত্রঘাট, থানাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com