কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 21, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ অক্টোবর সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত র‌্যালী বের হয়।
মিলাদুন্নবী (স:) এর র‌্যালীতে উপজেলার হাজারো ব্যানার, ফেস্টুন, ধর্মীয় পতাকা নিয়ে অংশ গ্রহণ করেন। কমলগঞ্জ উপজেলা ময়না চত্বর থেকে শুরু হওয়া র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দুরুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাওলানা রাসেল মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মুফতি আব্দুল মুকিত হাসানি, কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারন সম্পাদক মুইনুল ইসলাম খান, কমলগঞ্জ পৌর শাখার সভাপতি আফরোজ উদ্দিন প্রমূখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল খলিল তরফদার, আব্দুল মুকিত হাসানী, আলহাজ্ব আব্দুল হাই, ইউপি সদস্য নুরুল ইসলাম। এছাড়া জশনে জুলুছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, গাউছিয়া কমিটির জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com